সৌদিআরবে পবিত্র হজ্ব পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু (৬১) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদিআরবের মদিনার কিং ফাহাদ হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার হজ্ব সঙ্গী স্ত্রী সমসাদ আরা রেবা। এর আগে রাত ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়।
আব্দুল হাই বুলু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন।ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আব্দুল হাই বুলুর পুত্রবধু ডাঃ দিল আফফোজ নিশা বলেন,আমার শ্বশুর ও শাশুড়ি গত ২৩ এপ্রিল বাংলাদেশের একটি বিমানে সৌদিআরবের মক্কায় হজ্ব পালনের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করেন। এরপর মদিনায় অবস্থান কালে সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করলে কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তিনি আরও বলেন, জানাজা শেষে মদিনার বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে।
এফপি/অ