Dhaka, Sunday | 26 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 April 2026 | English
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
একদিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
শিরোনাম:

খুলনায় তাঁতী নেতা সোনা মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম  (ভিজিটর : ৭৭)

খুলনা নগরীর ১০নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় ১০নং ওয়ার্ড নয়াবাটি মোড়ে খালিশপুর থানা তাঁতী দল সভাপতি শেখ আব্দুর রহিম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি এ্যাড ফজলে হালিম লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও খুলনা মহানগর আহবায়ক মোঃ আবু সাইদ শেখ, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, বিএনপি নেতা নিজামুর রহমান লালু, খুলনা জেলা তাঁতীদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লিটন তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী শফিকুল ইসলাম শফি, আশরাফ হোসেন, তাঁতী দল খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, নগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন রাজা  সহ খুলনা মহানগর, জেলা, খালিশপুর, খুলনা সদর, সোনাডাঙ্গা ও খানজাহান আলী থানা তাঁতী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝