Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:২৩ পিএম  (ভিজিটর : ১১৬)

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ইমরান হোসেন উরফে কলা ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ২৫ এপ্রিল বিকেলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম সুপার মার্কেট এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইমরান উরফে কলা ইমরান নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে। সে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে টঙ্গীর চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড়, হিমার দিঘিসহ আশপাশের এলাকায় ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করতো।
  
পুলিশ জানায়, দত্তপাড়া কলাবাগান হিমারদিঘি এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল ইমরান। সম্প্রতি একটি ভাঙ্গারী ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটপাট করে সে। এই ঘটনার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি পুলিশের নজরে এলে র‍্যাবের সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝