Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নাছের, সম্পাদক মহিউদ্দিন

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিটর : ৫০)
বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাড. আবু নাছের ও সম্পাদক অ্যাড. মহিউদ্দিন চৌধুরী

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাড. আবু নাছের ও সম্পাদক অ্যাড. মহিউদ্দিন চৌধুরী

বাঁশখালী আইনজীবী সমিতি (২০২৬-২৭) কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আবু নাছের (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।রাতে নির্বাচনের স্থগিত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে স্থগিত ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীল ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইফুদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আনিসুল ইসলাম সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন।

এর আগে সোমবার ২০ এপ্রিল দুপুর ১২ টায় বাঁশখালী কোর্টের আইনজীবী সমিতির অফিসে কার্যকরী কমিটির শুধুমাত্র সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। এ সময় ভোট চলাকালীন আইনজীবীদের একটি পক্ষ ভোট বর্জন ও আগের ফলাফল বাতিল চেয়ে হট্টগোল শুরু করলে ঘন্টাখানেক পর ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে দুপক্ষের মধ্যে কয়েক দফা ধস্তাধস্তি হয়। এ ঘটনায় নির্বাচন কমিশনাররা ভোটগ্রহণ বন্ধ করে দিয়ে ভোট কক্ষে অবরুদ্ধ থাকেন। এরপর নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত আর ভোটগ্রহণ শুরু হয়নি। ভোটের নির্ধারিত সময় শেষে ভোটের ফলাফল ঘোষণা স্থগিত করে ভোটকক্ষ ত্যাগ করেন নির্বাচন কমিশনাররা। পরে এ ঘটনায় ভোটের ব্যালট পেপার উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

অপরদিকে একইদিন রাতে নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট আবু নাছের, সহ-সভাপতি পদে ফজলে আকবর চৌধুরী, অর্থ-সম্পাদক পদে অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট বিশ্বজিৎ সিকদার, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট লিঙ্কন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট তায়েমুল হক রানা, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট তাপস কান্তি সুশীল ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝