Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগ-ফ্রি কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৫৪ পিএম  (ভিজিটর : ১৫৪)

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। PRAP ও GESIAP প্রকল্পের আওতায় এই উদ্যোগে পৌর এলাকার নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক এ.টি.এম. কামরুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা ও পেশাভিত্তিক প্রশিক্ষণ ছাড়া কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই পৌরসভার পক্ষ থেকে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যাতে যুব সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কম্পিউটার পরিচালনা ও নিরাপদ ড্রাইভিংয়ের উপর বাস্তবমুখী জ্ঞান অর্জন করবে, যা ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের পথকে সহজ করবে।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় কম্পিউটার ও ড্রাইভিং ট্রেডে ৩০ জন করে ৬০ জন প্রশিক্ষণার্থী এত অংশগ্রহণ করছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝