Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

নালিতাবাড়ীতে ধর্ষণ মামলায় শ্বশুর আটক

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিটর : ৭)

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামে এক শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ চেষ্টায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনায় গত ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পুত্রবধূ নিজেই।

পুলিশ জানায়, রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাব এর ছেলে সাইফুল ইসলাম শারিরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে বেড়ান। শনিবার ১১ এপ্রিল দুপুর দেড়টার দিকে ছেলে সাইফুল ইসলাম বাড়িতে না থাকায় পুত্রবধূ সুবেদা বেগমকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে অপকর্মে লিপ্ত হন আব্দুল ওয়াহাব। এসময় আপত্তিকর অবস্থায় প্রতিবেশি এক নারী দেখে ফেললে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুল ওয়াহাবকে আটক করে। তবে এসময় শ্বশুর ওয়াহাব কৌশলে পালিয়ে যায়।

পরে মঙ্গলবার ১৪ এপ্রিল পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র‌্যাবের যৌথ প্রচেষ্টায় অভিযুক্ত শ্বশুর আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন যাবত শ্বশুর ওই পুত্রবধূর সাথে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানান এলাকাবাসী।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝