কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামীসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।
জানা যায়, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন এসআই আব্দুস ছালাম, এসআই সনজবী কান্তি নাথ, এসআই মো. বেলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেন ও এএসআই ইব্রাহিম খলিলসহ পুলিশের একাধিক দল।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেফতারদের মধ্যে ৯টি জিআর পরোয়ানার ৮ জন এবং ১টি সিআর পরোয়ানার ১ জন পলাতক আসামি রয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জন, মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৪ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং পূর্বের বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো বলেন অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/জেএস