Dhaka, Monday | 8 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 8 June 2026 | English
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
শিরোনাম:

গোয়ালন্দে শুরু হলো হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিটর : ৪৩)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মারুফ হাসান জানান, সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে গোয়ালন্দ উপজেলাতেও এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে উপজেলার মোট ১৬ হাজার ৪৬৬ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। কর্মসূচির প্রথম দিনে উপজেলার ৮টি কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী ১টি কেন্দ্রসহ মোট ৯টি কেন্দ্রে ৭০৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার দুটি চরাঞ্চল এবং দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের টিকার আওতায় আনা একটি বড় চ্যালেঞ্জ। এসব এলাকায় শতভাগ কভারেজ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও স্বাস্থ্যকর্মীরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, যেসব শিশু জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম-রুবেলা প্রতিরোধে এ ধরনের টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতনভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝