Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

পত্নীতলায় অবৈধ ডিজেল মজুদ: জেল ও জরিমানা

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:২৮ পিএম  (ভিজিটর : ৩৬)

নওগাঁর পত্নীতলা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১ ব্যক্তিকে জেল ও অর্থদণ্ড আরও ২ ব্যক্তিকে অর্থদণ্ড  প্রদান করেছেন।

সোমবার (২০ এপ্রিল) পত্নীতলা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

এসময় মধইল ফিলিং স্টেশনে পরপর ৫ বার ডিজেল নিয়ে অবৈধভাবে জারকিনে মজুদ করার অপরাধে ২ জনকে ১ হাজর ৫শত টাকা করে মোট ৩ হাজার  টাকা এবং ১ জনকে ২হাজার টাকা অর্থদণ্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝