Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
শিরোনাম:

ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম আপডেট: ২০.০৪.২০২৬ ১০:৫২ এএম  (ভিজিটর : ৬২)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এরফানুর রহমান (৩২) নামের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, এরফানুর রহমান ঢাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু তাকে বিয়ে না করে গত ১০ এপ্রিল অন্য এক নারীকে বিয়ে করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১৪ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার দুপুরে তাকে গ্রেফতার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে রোববার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝