Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
পশ্চিমবঙ্গের নির্বাচন: মমতার ক্ষমতা এবার কি টিকবে
৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা
বিজ্ঞপ্তি জারি–‘সাইলেন্ট এক্সপেল’ বাতিল
আরো ১৭১ ক্রীড়াবিদ পাচ্ছেন ক্রীড়া ভাতা
শিরোনাম:

দেশসেরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশংসার ঝড়

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পিএম  (ভিজিটর : ৬)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবার গুণগতমান উন্নয়নে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে এক গৌরবময় ইতিহাস সৃষ্টি করায় প্রশংসায় ভাসছে সর্বত্র। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তার স্বীকৃতি পেলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় ওসমানী মিলানায়তন ঢাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত “ইউএইচএফপিও সম্মেলন ২০২৬”-এ এ স্বীকৃতি প্রদান করা হয়।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অসামান্য অবদানের জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিমকে এ সম্মাননা প্রদানের সবাই তার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করছেন। এ উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে ডাঃ তানসিভ জুবায়েরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এ সময় আরো উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন দপ্তরের সচিববৃন্দ।

জানা গেছে , দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, ব্যবস্থাপনা দক্ষতা, রোগীসেবা এবং উদ্ভাবনী কার্যক্রমের উপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অসাধারণ সাফল্য প্রদর্শন করায় “স্বাস্থ্যসেবার গুণগতমান উন্নয়ন” ক্যাটাগরিতে দেশের সেরা হিসেবে নির্বাচিত হয়।

ডা. তানসিভ জুবায়ের নাদিমের দক্ষ নেতৃত্ব, সেবার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা এবং রোগীবান্ধব কার্যক্রম বাস্তবায়নের ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সুবিধা বৃদ্ধি, সেবার গতিশীলতা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

এ অর্জনে ভাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর আনন্দ ও ভূয়সী প্রশংসা  করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

উল্লেখ্য, এই স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং ভাঙ্গা উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ডাঃ তানসিভ জুবায়েরের দক্ষ নেতৃত্বে দক্ষিণ বঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত হাসপাতালটি স্বাস্থ্যসেবার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করবে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝