Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

কসবায় অতিরিক্ত দামে তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:৩৩ পিএম  (ভিজিটর : ১৩)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা পর্যায়ে জ্বালানির সঠিক মূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিয়াম অটো পয়েন্ট নামের একটি দোকানে সরকার নির্ধারিত মূল্য অমান্য করে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া যায়। যেখানে প্রতি লিটার অকটেনের সরকারি মূল্য ১২০ টাকা, সেখানে তা ১৭০ টাকায় বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে পেট্রোলও বেশি দামে বিক্রির সত্যতা মেলে। এ অপরাধে দোকান মালিক শাফায়েত হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দোকানে থাকা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে সরকারি মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন।

অভিযুক্ত ব্যবসায়ী শাফায়েত হোসেন দাবি করেন, ডিপো থেকেই বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। ফলে লোকসান এড়াতে বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝