Dhaka, Saturday | 30 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 30 May 2026 | English
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
শিরোনাম:

কাঁচা আমের উপকারিতা

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ এএম  (ভিজিটর : ১৫০)

বাতাসে কচি আমের ঘ্রাণ, দুপুর বা বিকেলের সেই অজানা আনন্দ ফিরিয়ে আনে শৈশবের মধুর স্মৃতি। তখন আশেপাশের সব শিশু-কিশোর গোল হয়ে বসে কাঁচা আম মাখা খেত। শহুরে জীবনে সেই অভিজ্ঞতা সবসময় সম্ভব নয়, কিন্তু মৌসুম শুরু হলেই বাজারে কাঁচা আম পাওয়া যায়। শৈশবের স্মৃতি যেমন ফিরিয়ে আনা সম্ভব নয়, তেমনি কাঁচা আমের স্বাদ উপভোগ করা যায়।

কাঁচা আম শুধু খেতেই সুস্বাদু নয়, বরং এতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। অনেকে এ ফল দিয়ে আচার তৈরি করে পুরো বছর খেয়ে থাকেন, কিন্তু কাঁচা আম সরাসরি খেলে আরও অনেক উপকার পাওয়া যায়। এতে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা:

কাঁচা আম হজম প্রক্রিয়াকে উন্নত করে। এটি বিভিন্ন পাচক এনজাইম নিঃসরণে সাহায্য করে এবং অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং মর্নিং সিকনেসের মতো সমস্যাগুলো কমায়।

কাঁচা আমের শরবত সানস্ট্রোকের প্রভাব কমাতে ও ডিহাইড্রেশনের উপসর্গ উপশম করতে সহায়ক।

ভিটামিন এ, সি এবং ই-তে সমৃদ্ধ কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাড়ি ও দাঁতের সমস্যা কমায়, রক্তের রোগের ঝুঁকি হ্রাস করে এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে শরীরকে রোগের বিরুদ্ধে সজাগ রাখে।

কাঁচা আমের ম্যাঙ্গিফেরিন (অ্যান্টিঅক্সিডেন্ট) ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য বজায় রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকার কারণে হৃদপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়।

লুটেইন ও জিয়াজ্যান্থিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট দৃষ্টিশক্তি ও চোখের স্বাস্থ্যের উন্নতি করে।

কাঁচা আমের পলিফেনল প্রদাহ কমায় এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে।

কোলাজেন সংশ্লেষণকে উৎসাহিত করে, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এবং মাথার ত্বককে সুস্থ রাখে।

উচ্চ ফাইবার, শূন্য কোলেস্টেরল এবং সমৃদ্ধ পুষ্টিগুণের কারণে কাঁচা আম কাঁচা খাওয়া, আচার, জুস বা রান্নায় ব্যবহার করা যায়। তাই আপনার খাদ্যতালিকায় কাঁচা আম যোগ করলে আপনি এর অমুল্য স্বাস্থ্য উপকারিতা উপভোগ করতে পারবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝