Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
শিরোনাম:

বাল্যবিবাহ বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিয়ের খাবার গেল এতিমখানায়

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম  (ভিজিটর : ১৩৭)

কসবায় প্রশাসনের অভিযানে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে তার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার জব্দ করে তা এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (১০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এসএসসি পরীক্ষার্থী সাওদা আক্তার লামিয়া নামে এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জানা যায়, সাওদা আক্তার লামিয়ার জন্ম সনদ অনুযায়ী বয়স ১৬ বছর ৬ মাস, সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী, তাকে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে কিশোরীর বাবা সেন্টু মিয়া (৪৫)-কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তিনি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে লিখিত মুচলেকা প্রদান করেন।

অভিযানকালে বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার জব্দ করা হয় এবং তা স্থানীয় আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়। প্রশাসনের এমন তৎপরতায় এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝