Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

হিন্দু সেজে হরিবাসর অনুষ্ঠানে অবস্থান করায় মুসলিম দুই নারী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম  (ভিজিটর : ৫)

ব্রাম্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার দুই মুসলিম নারী হাতে শাঁখা বালা ও মাথায় সিঁদুর পড়িয়ে হিন্দু পরিবার সেজে বগুড়ার আদমদীঘিতে হরিবাসর অনুষ্ঠানে মন্দিরে প্রবেশ করে সন্দেহজনক অবস্থান করায় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছেন। 

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামস্থ সার্বজনীণ পূজা মন্দিরে এ ঘটনা ঘটে। আটককৃত মুসলিম নারীরা হলেন, ব্রাম্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ডরমন্ডল চকবাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শেরফুল আক্তার সুপ্ততা (২৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের বাহার উদ্দিন মিয়ার স্ত্রী মাহন বেগম (৩৬)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামস্থ সার্বজনীণ পূজা মন্দিরে ষোল প্রহর ব্যাপি হরিবাসর চলছে। হরিবাসর চলা কালে বিকেলে উল্লেখিত মুসলিম দুই নারী হিন্দু পরিবার সেজে তারা হাতে শাঁখা বালা ও মাথায় সিঁদুর পড়িয়ে মন্দিরে প্রবেশ করে সেখানে তারা অবস্থান ও সন্দেহজনক আচরণ করে। তাদের গতিবিধি সন্দেহ জনক হলে মন্দিরে অবস্থান করা হিন্দু সম্প্রদায়ের লোকজন অচেনা দুই নারীকে নানা ভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আদমদীঘি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের নিকটও কোন সঠিক উত্তার দিতে পারেনি। পরে দুই নারীকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়।

এ ঘটনার তদন্তকারি উপ পরিদর্শক ফেরদৌস আলী জানায়, গ্রেপ্তারকৃত নারীদ্বয় ভিন্ন জেলার ও মুসলিম পরিবারের। তারা কোন অপরাধ সংঘটিত করার লক্ষ্যে ওই মন্দিরে হরিবাসর অনুষ্ঠানে যোগ দেয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত নারীদের ফৌ: কা: বি: ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝