Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
শিরোনাম:

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম  (ভিজিটর : ১০)

যশোর জেলার বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে বুধবার (৩ জুন) হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার দিন দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময় হামলায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব প্রমুখ।

তবে দলটি জানায়, হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কারা জড়িত ছিল এবং এর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝