Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

গোলাকান্দাইলে ঢাকা-সিলেট ও বাইপাস সড়কের সংযোগস্থলে বৃক্ষরোপনের উদ্যোগ

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম  (ভিজিটর : ৫৭)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাসের সংযোগস্থলে থাকা দীর্ঘ বছরের ভোগান্তি, ময়লার ভাগার সরিয়ে বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। 

বুধবার (৩ জুন) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।  

এ সময় সাংবাদিকদের বলেন, সরকারী জমিতে ময়লার ভাগার না থাকায় দীর্ঘ ৬ বছর ধরে ঢাকা বাইপাস সড়কের লেন দখল করে গাউছিয়া, ভুলতা, গোলাকান্দাইলের ব্যবসায়ী ও স্থানীয় কিছু বাসিন্দা ময়লা ফেলে আসছে। 

এসব নিয়ে বিগত সময়ে উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। সম্প্রতি নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নির্দেশনায় ময়লা সরিয়ে যান চলাচল উপযোগী করা হচ্ছে। পাশাপাশি সড়কের পাশে বৃক্ষরোপন করে এ সড়কটির পাশে সবুজায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আর কাউকে ময়লা ফেলতে দেব না। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝