খুলনা - সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত বাস যাত্রী হলেন পাইকগাছা উপজেলার সাইদুর রহমান সাইদ (২৫)। খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম বিষয় টা নিশ্চিত করেছেন।
ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাইকগাছা থেকে খুলনাগামী জ্যোতি ক্লাসিক নামের একটি বাস সকাল ৯ টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ।
এফপি/অ