Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
শিরোনাম:

খুলনায় দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:৫৬ পিএম  (ভিজিটর : ৪৫)

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা শাহীনুর শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তালতলা এলাকায় ঘটনাটি ঘটে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শাহীনুর শেখ উপজেলার ৪ নং টিএসবি বাহিরদিয়া ২ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিএনপি নেতা শাহীনুর একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময়ে একটি মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরা অবস্থায় দু'জন যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। 

একটি গুলি তার পায়ে বিদ্ধ এবং অপর গুলিটি মাথার চামড়া ভেদ করে বের হয়ে যায়। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর বলেন, খবর জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান শুরু হয়েছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারে অনেক রাত পর্যন্ত কাজ করেছে পুলিশ।  হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পারলে হামলার কারণ জানা যাবে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝