Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
শিরোনাম:

সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:০৪ পিএম  (ভিজিটর : ২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। 

বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

এ কে এম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন বলেন, রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ কে এম রহমতুল্লাহ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝