Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
শিরোনাম:

ছাতক হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মিলন

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিটর : ৯)

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এ কার্যক্রমে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

হাসপাতালের পরিবেশ উন্নয়ন, রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত সেবা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহি উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ড. নুসরাত আরেফিন, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক পৌর বিএনপির সভাপতি সামছুর রহমান সামছুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা।

অংশগ্রহণকারীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং হাসপাতালের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, হাসপাতাল জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। রোগী ও তাদের স্বজনদের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝