Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
শিরোনাম:

মায়ের প্রতি অবহেলা: যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:২৩ পিএম  (ভিজিটর : ৩৫)

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে ঘিরে সারা দেশে তৈরি হওয়া আলোচনার মধ্যেই তার এক সন্তান যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনিসুর রহমান বর্তমানে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নির্দেশিত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯ এ পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে জানা যায়, দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল এবং সেখানে পোকার উপস্থিতিও পাওয়া যায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নূর জাহান বেগম ওই বাসায় তার মেয়ের সঙ্গে বসবাস করতেন। বাসার ভেতরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অবহেলিত। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ভিডিও ও ছবিতে পুরো ফ্ল্যাটের করুণ ও অস্বাস্থ্যকর চিত্র ফুটে ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, একজন বৃদ্ধ নারীকে এভাবে দীর্ঘদিন অবহেলিত অবস্থায় জীবনযাপন করতে দেখা অত্যন্ত দুঃখজনক। মৃত্যুর পর ঘটনাটিকে কেন্দ্র করে পরিবার ও সামাজিক দায়িত্ববোধ নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

জানা গেছে, নূর জাহান বেগমের এক ছেলে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং একমাত্র মেয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। সন্তানরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত পেশায় থাকলেও মায়ের এমন মৃত্যুকে ঘিরে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনার পর আবারও সামনে এসেছে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন। ওই আইনে বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা ও সার্বিক দেখভালের দায়িত্ব পালন করতে হবে। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এ দায়িত্ব ভাগ করে নেওয়ার বিধানও রয়েছে আইনে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝