Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
শিরোনাম:

বিভিন্ন মামলায় পুলিশের অভিযানে ৭ জন গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম আপডেট: ০৮.০৪.২০২৬ ৭:৩১ পিএম  (ভিজিটর : ৬৪)

বগুড়ার আদমদীঘিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মারধর, অপহরণ, মাদক সেবনসহ বিভিন্ন মামলায় ৭জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে আদমদীঘি উপজেলা সদর ও দিনাজপুরের চিনিরবন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার চিনিরবন্দর থানা এলাকা থেকে মারধর ও চুরি মামলায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের বাবুর আলীর ছেলে শেখ ফরিদ, স্কুল ছাত্রী অপহরণ মামলায় আদমদীঘির সান্দিড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে ইমন হোসেন, মাদক সেবনকারির অভিযোগে আদমদীঘির উথরাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাতুল হোসেন, শিয়ালসন গ্রামের জাকারিয়ার ছেলে জাহিদ হোসেন ও শাহিনুর মন্ডলের ছেলে হিদয় মন্ডল, সান্তাহার নতুন বাজার এলাকার মানিক মিয়ার ছেলে সম্রাট হোসন ও জিআর মামলায় ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার আদমদীঘি উপজেলার বনতইর গ্রামের আব্দুল মালেক প্রামানিকের ছেলে সেলিম রেজা। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৭ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝