বগুড়া আদমদীঘিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে আদমদীঘি উপজেলার সান্তাহার হাটখোলা এলাকার একরাম হোসেনের ছেলে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সান্তাহার শিশির আবাসিক হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘির সান্তাহার ফাঁড়ির পুলিশ জানান, গত সোমবার বিকেলে সান্তাহার শিশির আবাসিক হোটেলের সামনে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাব্বি হোসেন নামের ওই মাদক কারবারিকে আটক করার পর তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দার লুকানো ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এফপি/জেএস