Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

ইরানে ঘুমন্ত মানুষের ওপর হামলা, প্রাণ গেল ১৩ জনের

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:২৯ এএম আপডেট: ০৬.০৪.২০২৬ ১২:২৮ পিএম  (ভিজিটর : ৪৯)

ইরানের তেহরান প্রদেশের বাহারিস্তান কাউন্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাহারিস্তান কাউন্টির কাল্লেহ মির শহরের দুটি আবাসিক ইউনিটে এই বোমা হামলা চালানো হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এই জনপদে হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বাহারিস্তানের গভর্নর ফার্স নিউজকে জানিয়েছেন, হামলার পর বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। জরুরি উদ্ধারকারী দলগুলো বর্তমানে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝