Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যা মামলায় গ্রেফতার ২

প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:১৯ পিএম  (ভিজিটর : ৭৩)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত কিশোর জুনায়েদ (১৫) হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মামলার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত মোঃ মারুফ (২৪) ও মোঃ জুয়েল মিয়া (২৭) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ আলীসারকুল এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ ছুরুত আলী (ছুরুক)। অপর আসামি জুয়েল মিয়া বাদে আলীশা এলাকার বাসিন্দা। তার পিতার নাম তোরাব মিয়া। উভয়েই শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, জুনায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝