Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

প্রকাশ: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:২০ পিএম  (ভিজিটর : ২১৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, যৌথবাহিনীর অভিযানে আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের বিষয়টি শুনছি। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল লতিফ বিশ্বাস। সবশেষ ২০০৮ সালের নির্বাচনের পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝