Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

শেখ হাসিনার আমলের হেলমেটবাহিনী এখনকার গুপ্তবাহিনী: ভূমিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম  (ভিজিটর : ১০৩)

শেখ হাসিনার সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো ‘হেলমেটবাহিনী’ এখন ‘গুপ্তবাহিনীতে’ রূপান্তর হয়েছে। তারাই এখন দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে- এমনটাই মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই হেলমেটবাহিনীর সদস্যরা নতুন রূপে সংগঠিত হয়ে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কাজ করছে। তাদের লক্ষ্যই হচ্ছে- দেশকে অশান্ত রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।

এসময় স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন বলে জানান তিনি।

মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জমি রয়েছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ইচ্ছা করলে সেগুলো দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা সম্ভব ছিল। কিন্তু বিএনপি দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। দলের মহাসচিবের নামে বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এছাড়া জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝