Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

কুড়িগ্রামে গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিটর : ২৯২)

দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে কুড়িগ্রামে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ রমজান রবিবার (১৫ মার্চ) বিকেলে কুড়িগ্রাম পৌর বাজার সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত গণঅধিকার পরিষদ ও সকল অঙ্গ সংগঠনের দোয়া এবং ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি মোঃ মমিনুল হক রানা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত সবুজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাখ্খারুল ইসলাম মিঠুন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ সোহেল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ খাদেমুল ইসলাম আকাশ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মোঃ শিমুল মাহমুদ সহ গণধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করেন এবং আগামী দিনে বিএনপি সরকারের যাবতীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ করে প্রত্যয় ব্যক্ত করেন। এবং দোয়া পরিচালনা করেন গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাখ্খারুল ইসলাম মিঠুন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝