Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

গোয়ালন্দে ডাকাত দলের নুরু খাঁ আটক

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:৩৯ পিএম  (ভিজিটর : ৩২)

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. নুরু খাঁকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। নুরু খাঁ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার মৃত দুলাল খাঁর ছেলে।

শনিবার (১৪ মার্চ) রাতে গোয়ালন্দঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রবিউল ইসলাম, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই মো. আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ মার্চ) গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির ৫টি মামলা রয়েছে।

এর মধ্যে মাদারীপুর জেলার শিবচর থানার মামলা (এফআইআর নং-৮, তারিখ: ১৩ আগস্ট ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭), যেখানে তিনি তদন্তে সন্দেহভাজন। ফরিদপুর জেলার সালথা থানার মামলা (এফআইআর নং-২৩, তারিখ: ২৫ জুন ২০২৩, ধারা ৩৯৫/৩৯৭), যার চার্জশিট নং-৬০, তারিখ ৩০ মার্চ ২০২৪; ওই মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার মামলা (এফআইআর নং-১১, তারিখ: ০৮ জুন ২০২৩, ধারা ৩৯৫/৩৯৭), যার চার্জশিট নং-৩৬৫, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫; এ মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মামলা (এফআইআর নং-১, তারিখ: ০৫ আগস্ট ২০০৭, ধারা ৩৯৯/৪০২) মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার দুটি মামলাতেও তিনি সন্দেহভাজন আসামি। এর মধ্যে একটি মামলা (এফআইআর নং-৪, তারিখ: ০৫ মে ২০২৫, ধারা ৩৯৪) এবং অপরটি (এফআইআর নং-১০, তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭)।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

 এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝