Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?
শিরোনাম:

ফিফার উচিত যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া : তেহরান

ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়ার পর এবার ফিফার কাছে উল্টো যুক্তরাষ্ট্রকেই টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান

প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৩৪ পিএম আপডেট: ১৩.০৩.২০২৬ ৭:০১ পিএম  (ভিজিটর : ৬৭)

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর ১০০ দিনেরও কম সময় বাকি। এর মধ্যেই টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র এবং অংশগ্রহণকারী দল ইরানের মধ্যে চলমান সংঘাত বিশ্বকাপকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে।

ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ফুটবল দল। তাদের দাবি, যদি কোনো দেশকে সরাতে হয় তাহলে ফিফার উচিত যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, ইসরাইলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে বড় ধরনের সংঘাত শুরু হয়। সেই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ এক পোস্টে বলেন, ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে স্বাগত। তবে তিনি মনে করেন, তাদের নিজেদের জীবন এবং নিরাপত্তার স্বার্থে এই টুর্নামেন্টে ভ্রমণ করা উচিত হবে না।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান ফুটবল দল এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন এবং এর আয়োজক সংস্থা ফিফা। এটি কোনো একক দেশের ইভেন্ট নয়।

তাদের বক্তব্য অনুযায়ী, ইরান জাতীয় দল টানা জয়ের মাধ্যমে এবং নিজেদের যোগ্যতায় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। তাই ইরানকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।

এর আগে দেশটির ক্রীড়ামন্ত্রীও জানিয়েছেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্প ইরানকে স্বাগত জানাবেন বলে মন্তব্য করলেও বাস্তবে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝