Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?
শিরোনাম:

রাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৩৬ পিএম  (ভিজিটর : ৯২)

রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামী আদেইধন চাকমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টায় রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেখ এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ২৪ আগষ্ট রাঙ্গামাটি বরকল উপজেলার শুবলং ইউনিয়নের পিপড়াছড়ি গ্রামে চার সন্তানের জননী শেফালি চাকমাকে পারিবারিক কলহের জের ধরে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী আদেইধন চাকমা। এ ঘটনার পর শেফালি চাকমার চাচা কিরণ বিকাশ চাকমা বাদী হয়ে বরকল থানায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

দীর্ঘ ২ বছর ৬ মাস ১৮ দিন সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। দণ্ডবিধি ৩০২ ধারার মোতাবেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেন।

রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু বলেন, রায় সন্তোষজনক হয়েছে। এই রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝