Dhaka, Monday | 4 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 4 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

‎কুতুবদিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম  (ভিজিটর : ১৮৯)

‎“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” শ্লোগানে কক্সবাজারের কুতুবদিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
‎পরে উপজেলা মাঠে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কলাকৌশল ও সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দুর্যোগের সময় করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়।
‎এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান।
‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, জাইকার প্রকল্প কর্মকর্তা জামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এ জন্য সকলকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝