Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:২৩ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৭:২৪ পিএম  (ভিজিটর : ১২২)

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় কাপড়ের দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ ) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির অংশ হিসেবে কাপড়ের পাইকারি ও খুচরা দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় র‍্যাব-৯ এর একটি দল আইনশৃঙ্খলা সহায়তা প্রদান করে।

অভিযান চলাকালে কয়েকটি দোকানে বিদেশি কাপড় বিক্রির সময় সংশ্লিষ্ট ক্রয় ভাউচার বা বৈধ কাগজপত্র প্রদর্শন করা সম্ভব হয়নি। ফলে এসব পণ্যের ক্রয়মূল্য, আমদানির বৈধতা, ভ্যাট-ট্যাক্স পরিশোধ এবং পণ্যের সত্যতা নিয়ে সন্দেহ দেখা দেয়। পাশাপাশি দেশি কাপড় বিদেশি হিসেবে বিক্রির সম্ভাবনার বিষয়টিও উঠে আসে।

এ অবস্থায় সড়ক বাজারের ‘শাড়ি বিচিত্রা’কে ১ লাখ টাকা এবং ‘বি-বাড়িয়া ক্লথ স্টোর’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের পণ্যের সঠিক তথ্য প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, পণ্যের উৎস সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা পরিহার এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝