Dhaka, Saturday | 20 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 20 June 2026 | English
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
শিরোনাম:

আপনারা আমার প্রতি যে আস্তা রেখেছেন আমি তার অমর্যদা করবো না- এস এম জিলানী

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম  (ভিজিটর : ৫৪)

গোপালগঞ্জ -৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, সাহস করে আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্তা রেখেছেন আমি তার অমর্যদা করবো না।

আমাকে ঢাকা শহর গিয়ে খুঁজে বের করে আপনাদের এলাকার সমস্যার কথা বলতে হবে না। আমি আপনাদের দ্বারে দ্বারে এসে আপনাদের সমস্যার কথা শুনবো এবং মহান সংসদে গিয়ে সেগুলো বলবো। শুধু বলার মধ্যে দিয়েই সীমাবদ্ধ রাখবো না। বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো। ইত্যেমধ্যে আমি এলাকা ঘুরে ঘুরে উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি। আপনারা শুধু আমার উপর আস্তা রাখুন।

আজ রবিবার (৮ মার্চ) উপজেলা বিএনপি ও সহযোগি সংসঠনের আয়োজনে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকার রাস্তা ঘাটের উন্নয়নের জন্য মন্ত্রীপরিষদ বিভাগ থেকে আমাকে নির্দেশ দিয়েছে। আপনাদের এলাকায় যে যে উন্নয়ন প্রয়োজন তার তালিকা করে আমার কাছে জমা দেন। আমি আপনাদের বাড়ি বাড়ি, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, ইউনিয়ন থেকে ইউনিয়নের রাস্তা দ্রুত সংস্কারসহ নতুন রাস্তা নির্মান করে দিবো ইনসাআল্লাহ। আমি আমার নির্বাচনী এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দিও, গির্জা সবদিকে লক্ষ রাখছি। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে সাম্য, মানবিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দূর্নীতি ও মাদকমুক্ত কোটালীপাড়া গড়ে তুলবো।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠনে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝