Dhaka, Saturday | 9 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 9 May 2026 | English
হামে মৃত্যু প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর বিচার হওয়া উচিত: এম এ আজিজ
ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক
শিরোনাম:

পাবনায় জামায়াতের ইউপি চেয়ারম্যানের অবৈধ তেল কারসাজি

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৩২ পিএম  (ভিজিটর : ৪০)

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর প্রভাব খাটিয়ে অবৈধভাবে তেল মজুদ ও লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে চেয়ারম্যানের ছোট ভাই মো. আব্দুল হান্নানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা ২৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনার তথ্য ও উপস্থিতিতে জেলা এনএসআইয়ের উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

অভিযোগ রয়েছে, আলম হাজীর ইটভাটা সংলগ্ন এলাকায় অবৈধভাবে একটি তেলপাম্প পরিচালনা করা হচ্ছিল এবং মসজিদ সংলগ্ন একটি গোপন বড় ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখা হয়েছিল। সরকারের নজর এড়িয়ে এসব তেল সংরক্ষণ ও বাণিজ্যের মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কাও তৈরি হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযানকালে লাইসেন্স ছাড়াই পেট্রোল পাম্প পরিচালনা এবং অবৈধভাবে তেল মজুদের দায়ে মো. আব্দুল হান্নান (৪৫)-কে পেট্রোলিয়াম আইন ২০০৬ এর ২০ ধারা এবং দণ্ডবিধির ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে এত বড় অবৈধ কারসাজির পরও শাস্তি তুলনামূলক কম হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। যেখানে দেশে তেলের অস্থিরতা বিরাজ করছে সেখানে একজন জামায়াত নেতা, জনপ্রতিনিধি হাজী মানুষ অবৈধ তেল মজুদ করেও এতো কম শাস্তি হয় তার প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে। অভিযান শেষে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো স্পষ্ট মন্তব্য না করে দ্রুত স্থান ত্যাগ করেন বলে উপস্থিতরা জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝