Dhaka, Sunday | 26 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

রাঙ্গামাটিতে তেলের সরবরাহ স্বাভাবিক, আতঙ্কের কারণ নেই

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:২১ পিএম  (ভিজিটর : ৩০)

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.রুহুল আমিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়াসহ বিভিন্ন তেলের প্যাম্পের ডিলার, খুচরা ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

পাম্পের ডিলাররা অভিযোগ করে জানান, সাধারণ মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি তেল নেয়ার কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
এতে মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,পাম্পগুলোতে বাড়তি পুলিশ মোতায়ন করা হবে। আর কেউ যদি বাড়তি দামে তেল বিক্রি করে তাহলে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, যুদ্ধ নয় সাধারন মানুষই তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। রাঙ্গামাটি জেলায় কোন ধরনের তেলের সংকট নেই।

তিনি আরও বলেন, পাম্প ও খুরচা ডিলাররা কোন ধরনের তেলের মজুদ করছে কিনা সেটি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ তেকে মনিটরিং করা হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝