Dhaka, Monday | 8 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 8 June 2026 | English
এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
শিরোনাম:

গোয়ালন্দে মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম  (ভিজিটর : ৪৬)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লা (৭৭) বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বারকি পাড়া গ্রামের মরহুম মহর আলী মোল্লার জৈষ্ঠ্য পুত্র।

শুক্রবার (৬ মার্চ) বাদ জুম্মা স্হানীয় বরাট গার্লস হাইস্কুল মাঠে এসিল্যান্ড মুনতাসীর হাসান খান এবং এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে জানাযার নামাজ শেষে এলাইল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। 

পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সামাদ মোল্লা  দীর্ঘ ১ মাস ইউনাইটেড হসপিটালের সিসিইউতে ভর্তি থেকে কিডনি অপারেশন শেষে কেয়ার হাসাপাতালের সিসিউইতে আরো দুই সপ্তাহ ভর্তি থাকেন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে তার অনুরোধে পরিবারের সদস্যরা ৫ দিন আগে তাকে বাড়িতে নিয়ে আসেন।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তার মৃত্যুতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝