Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

নিজ কক্ষে ছুরিকাঘাতে ইবি শিক্ষিকাকে হত্যা

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম  (ভিজিটর : ৬২)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে (বিভাগীয় চেয়ারম্যানের কক্ষ) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন।

বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে তাকে ছুরিকাঘাত করা হয়।

ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিকেলে সমাজকল্যাণ বিভাগে চেয়ারম্যানের কক্ষে ছুরিকাঘাত করা হয় ওই শিক্ষককে। এ সময় ওই কক্ষে আত্মহত্যার চেষ্টা করেন বিভাগের কর্মচারী ফজলুর রহমান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে।

পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝