Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

আপনাদের নিরাপত্তায় আমৃত্য পাশে থাকবো -এস এম জিলানী

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ৩০)

গোপালগঞ্জ—৩ (কোটালীপাড়া—টুঙ্গিপাড়া) আসনের নব—নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে, সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমি সে জন্য কাজ করবো।

আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি বলতে চাই, আপনাদের শান্তি ও নিবাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ১২ ফেব্রুয়ারী আপনারা আমাকে ভোট দিয়ে ঋনী করেছেন। আজকে আবার এ ধরনের  সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন। এ জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আপনাদের পাশে পাবেন। নির্বাচনে আপনারা আমাকে যে ভাবে সহযোগিতা করেছেন আমি আর একটু আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদক মুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলবো।

মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝