Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

মুন্সিগঞ্জে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:১৬ পিএম  (ভিজিটর : ১২৯)

চুরির অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) ভোররাত তিনটার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা মারধর করলে তারা গুরুতর আহত হন।

নিহতরা হলেন, স্থানীয় গোয়ালিমান্দ্রা বেদেপল্লীর সাগর (৩০) ও ছানারুল (৩০)।

স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজনকে সন্দেহ করেন স্থানীয়রা।

এ ঘটনার পর অভিযুক্ত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাতে অভিযান চলছে বলে জানায় তারা।

পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, আমরা তদন্ত শুরু করেছি। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝