Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

রমজানে মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৩৯ পিএম  (ভিজিটর : ৬০)

মাহে রমজান উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, গরু ও বয়লার মুরগির মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, রমজান মাসে স্বল্প আয়ের মানুষের কাছে প্রাণিজ আমিষ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এ কর্মসূচিতে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতি হালি ডিম ২৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এটি ২৭ রমজান পর্যন্ত চলবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝