Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়ার ডিসি প্রত্যাহার, দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ে

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিটর : ৪২৫)

কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন-কে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 

রবিবার (১ মার্চ) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে দেশের আরও ৪ টি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের প্রত্যাহারের কথা জানানো হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ-কেও প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মো. ইকবাল হোসেন সাধারণ মানুষের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন। সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে তিনি জেলার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন। প্রশাসনিক তৎপরতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারণে বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে তিনি কুষ্টিয়াবাসীর পাশে ছিলেন দৃঢ়ভাবে।

তার সময়ে জেলায় উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি আসে। অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উদ্যোগ, বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা—সব ক্ষেত্রেই ছিল তার সরাসরি তদারকি।

এছাড়া জনসেবাকে সহজ ও দ্রুততর করতে জেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানো হয় তার উদ্যোগে।

প্রশাসনিক দায়িত্বের পরিবর্তন হলেও কুষ্টিয়ার মানুষের হৃদয়ে তার স্থান অটুট থাকবে বলে মনে করছেন সচেতন মহল। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার প্রচেষ্টা তাকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন কর্মস্থলে তার সফলতা কামনা করেছেন কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কুষ্টিয়াবাসীর প্রত্যাশা, তিনি ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝