Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম  (ভিজিটর : ২৩)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনান্থল পরিদর্শন করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় উপজেলার পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুবৃর্ত্তরা ৪ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায়।

এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত ৯টায় আমি তারাবীর নামাজ শেষে বাড়ির নিজতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি ২তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সাথে সাথে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে আমার বাড়ি পরিদর্শন করে গেছেন। এ ঘটনার পর আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো: রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝