Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?
শিরোনাম:

রাঙ্গামাটিতে শিশুদের রঙ তুলিতে ভাষা আন্দোলনের স্মৃতি

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম  (ভিজিটর : ৯৬)

পূব আকাশে সূর্য তখনো তার আভা ছড়াতে শুরু করেনি। কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে বিদায় নিচ্ছে। শীতল বাতাস কাপ্তাই হ্রদ-এর স্বচ্ছ জল ছুঁয়ে এসে ভেসে উঠছে হ্রদের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এরই মধ্যে অভিভাবকদের হাত ধরে শহীদ মিনারের দিকে আসছিল শিশু-কিশোররা। আজ তাদের লেখা ও আঁকার দিন।

গত ২২ বছর ধরে একুশের সকালে বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল ভিলেজ। এতে সহযোগিতা করছে স্কুল শিক্ষার্থীদের পত্রিকা স্কুলবেলা। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাঙ্গামাটির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রঙ-তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তোলে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও প্রাণের শহীদ মিনারের ছবি।

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র কালায়ন চাকমা, সাবেক কাউন্সিলর ফিরোজ আল মাহমুদ সোহেল, গ্লোবাল ভিলেজের নির্বাহী পরিচালক হেফাজত উল বারী সবুজ, অনুষ্ঠানের স্পন্সর কার্পাসমহল প্রেসের স্বত্তাধিকারী সেলিনা সুমি, আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়২৪ ডটকমের নিউজ এডিটর ইয়াছিন রানা সোহেল প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক গ্লোবাল ভিলেজের নির্বাহী পরিচালক ফজলে এলাহি বলেন, ২০০৪ সালে রাঙ্গামাটির শিশু-কিশোরদের সৃষ্টিশীলতা বিকাশের লক্ষ্যে আমাদের ‘স্কুলবেলা’ পত্রিকার মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু করি। গত ২২ বছর ধরে আমরা এটি নিয়মিত আয়োজন করে আসছি। অংশগ্রহণের জন্য কোনো বিদ্যালয়ে আলাদা নোটিশ পাঠানো হয় না, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই আমরা বিষয় ও সময়সূচি জানিয়ে দিই।

আমরা চেষ্টা করি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যককে পুরস্কৃত করতে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝