Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

বাঁশখালীতে ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম আপডেট: ২১.০২.২০২৬ ৫:৩৪ পিএম  (ভিজিটর : ১২৭)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন বাঁশখালী উপজেলা বিএনপি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন বাঁশখালী উপজেলা বিএনপি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নেতৃত্বে দলের নেতাকর্মীরা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহিম খলিল, সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাড. শওকত ওসমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মোহাম্মদ মহসিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম আয়ুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, আবু মুসা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, প্রফেসর মুবিনুর রহমান, জাহেদুল হক, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা শোয়াইবুল ইসলাম কায়েস, ওমর কাজী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্চয় চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস ছবুর, ফরহাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব দিদারুল ইসলাসহ উপজেলা-পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পরই স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরি হয়। তারপর আমরা স্বাধীনতা অর্জন করি। আমাদের চেতনার সব কিছুকেই ঘিরে আছে ৫২ এর ২১ ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের কারণে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি।’ বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষে থেকে ভাষা শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝