Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ভাসছে নবজাতকের মরদেহ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম  (ভিজিটর : ৫৩)

চুয়াডাঙ্গা সদরের বেলগাছি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। 

মরদেহটি স্থানীয়রা উদ্ধারের পর মাটি চাপা দিয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের স্থানীয়রা সাঈদের পুকুরে একটি নবজাতকের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাটি চাপা দেয়। নবজাতকের মরদেহটি কোথা থেকে আসলো সেটি অনুসন্ধান করা হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝