Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

শ্রীমঙ্গলে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম  (ভিজিটর : ২৭)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। দিবসটি উদযাপনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রভাতফেরি, আলোচনা সভার সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, জামায়াতে ইসলামীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারী আশরাফুল ইসলাম কামরুলসহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তারা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝