ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে ভোট দেওয়ার পাঁচ দিন পরও আঙুলে থাকা কালি এখন তাঁকে ফেলেছে ভিন্ন এক ভাবনায়।
ধর্মীয় অনুশাসন অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়েই সংশয়ে পড়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগের কথা জানান তিনি।
ছবিতে দেখা যায়, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনও স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে।
পোস্টের ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘ভোট এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬দিন।’
পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যে ভক্তরা নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ আশ্বস্ত করেছেন, আবার কেউ দিয়েছেন ধর্মীয় ব্যাখ্যা।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই চিত্রনায়িকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে একটি ছবি শেয়ার করে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।’
এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকাও অংশ নিয়েছিলেন উৎসবমুখর পরিবেশে। তবে ভোটের কালি দীর্ঘদিন স্থায়ী হওয়ায় বর্ষার মতো ধর্মপ্রাণ অনেকেই অজু ও নামাজের শুদ্ধতা নিয়ে সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন তুলছেন।
এফপি/অ