Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
শিরোনাম:

কসবায় ইকবাল হত্যা মামলায় গ্রেপ্তার ২

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম  (ভিজিটর : ৯১)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইকবাল হোসেন (৫০) হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নীলাদ্রী লেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (৩৮) এবং একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া (২২)।

পুলিশ জানায় ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়া বাজারে একটি দোকানের সামনে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ফয়সাল মিয়া হাতে থাকা কোদাল দিয়ে ইকবাল হোসেনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সরমিন বেগম বাদী হয়ে ১৪ ফেব্রুয়ারি কসবা থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় কসবা থানা পরিদর্শক (তদন্ত) রিপন দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাহিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝